২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদে দক্ষতার পরিচয় দিয়েছে বিটিভি

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সোমবার রাত ৮ টার সংবাদে খবর বাছাই করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 11:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নির্বাচনী তফসিল ঘোষণার খবরটি ছিল বিটিভির শীর্ষ সংবাদ। এজন্য বরাদ্দ ছিল দুই মিনিট।

দুই নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি ছিল দ্বিতীয় স্থানে। এর জন্য ৪০ সেকেন্ড সময় বরাদ্দ করা হয়।

তৃতীয় এবং চতুর্থ স্থানে ছিল যথাক্রমে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং ১৪ দলের বঙ্গভবন ঘিরে অবস্থান কর্মসূচি।

১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে ঢাকা মহানগর পুলিশের জারি করা নিষেধাজ্ঞার খবর ছিল পঞ্চম স্থানে।

এর পরেই ছিল ঢাকা মহানগর ১৪ দলের সমাবেশের খবর।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক এবং খেলার খবর প্রচার করা হয় সাড়ে পাঁচ মিনিট ধরে।

ডা. মিলন দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে খবরটি প্রচার করা হয় দুই মিনিট ১৫ সেকেন্ড ধরে।

মোট ২৭ মিনিটের সংবাদে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানির খবরও স্থান পেয়েছে। সংবাদটি ১৪ তম স্থানে থাকলেও তার প্রচার-সময় ছিল ৪৫ সেকেন্ড।

অন্যান্য সংবাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠক এবং নন-ব্যালটি যাত্রীদের হজ পালনের অনিশ্চয়তার বিষয়টিও ছিল। মোট খবর ছিল ২২ টি।