সচিব, ডিসি ও ইউএনও পদে ফের রদবদল
জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে তিন সচিব, ১৩ অতিরিক্ত জেলা প্রশাসক ও ৫৬ ইউএনও পদে রদবদল করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ১৩ উপসচিব ও ১১ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবার ও রোববার গভীর রাতে এসব বদলির আদেশ জারী করা হয়েছে।
সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শেখ ওয়াহিদ উজ জামানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খান এম ইব্রাহিম হোসেনকে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য কাজী আমিনুল ইসলামকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ওএসডি হওয়া উপসচিবরা হলেন-স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুস সাত্তার, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব সেলিমা খাতুন, জাহাঙ্গীর আলম, এটিএম জুলফিকার হায়দার, আবদুস সামাদ, হেলালউদ্দিন ভূঁইঞা, মোল্লা রহিম বক্স, হাবিবুল্লাহ মো. মাহফুজুর রহমান, আব্দুর রউফ চৌধুরী, আব্দুল খালেক, আবু আল হেলাল, মাশুক মিয়া এবং আবু ছাদেক মোহাম্মদ আতহার।
এদিকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব নাসিমা বেগমকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রত্যাহারের পর ওএসডি হওয়া অতিরিক্ত জেলা প্রশাসকরা হলেন-চাঁদপুরের আলকামা সিদ্দিকী, রাজশাহীর মুনীর হোসেন, পটুয়াখালীর মঞ্জুর আলম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ মোস্তফা, কুর্ষ্টিয়ার আবদুল আহাদ, ঠাকুরগাঁওয়ের সফিকুল ইসলাম, জয়পুরহাটের ইলিয়াস লস্কর, জামালপুরের জাহিদুল ইসলাম, বরিশালের আনিস উল হক ভূঁইয়া, রাঙ্গামাটির এসএম এমদাদুল হক এবং হবিগঞ্জের এবিএম জাকির হোসেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নূর মোহাম্মদ মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট গোলাপগঞ্জের ইউএনও নুরুল আলম নিজামীকে চাঁদপুর, বরিশালের চার্জ অফিসার লক্ষণ চন্দ্র দেবনাথকে পটুয়াখালী, নীলফামারী জেলা পরিষদের সচিব পুলক রঞ্জন সাহাকে কুষ্টিয়া, যশোর জেলা পরিষদের সচিব প্রবীর কুমার চক্রবর্তীকে ঠাকুরগাঁও, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব দেলোয়ার হোসেনকে জয়পুরহাট, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব অমর চাঁন বণিককে জামালপুর, নন্দ দুলাল বণিককে রাঙ্গামাটি, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব সৈয়দ তাজুল ইসলামকে বরিশাল, চট্টগ্রাম ওয়াসার ম্যাজিস্ট্রেট জ্যোতি লাল কুরীকে হবিগঞ্জ, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল হাসানকে টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইউএনও ড. শাহ আলমকে কক্সবাজারে নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদৎ হোসাইনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বদলি হওয়া ইউএনওদের মধ্যে নওগাঁ বদলগাছীতে বদলীর আদেশাধীন ইউএনও হামিদুল হককে দিনাজপুরের বিরল, র্যাবের সহকারী পরিচালক আবু নুর মো. সামসুজ্জামানকে বগুড়ার আদমদিঘী, ইআরডির সিনিয়র সহকারী সচিব একেএম দিনারুল ইসলামকে কিশোরগঞ্জের কুলিয়ারচর, পিরোজপুরে নেছারাবাদের ইউএনও জাহাঙ্গীর আলমকে বরিশালের বানারীপাড়া, বানারীপাড়ার ইউএনও ইসমাইল হোসেনকে নেছারাবাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিপিকা ভদ্রকে বরগুনা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল লতিফকে মুন্সিগঞ্জের গজারিয়া, গজারিয়ায় বদলির আদেশাধীন মোখলেসুর রহমান সরকারকে হবিগঞ্জের মাধবপুর, মাধবপুরের ইউএনও জিএসএম জাফরউল্লাহকে শরীয়তপুরের জাজিরা, খাদ্য সচিবের একান্ত সচিব মাহবুবুর রহমান ভূঁইয়াকে কুমিল্লার মেঘনা, বাগেরহাটের ইউএনও শাহজাহান আলীকে বরিশালের হিজলা, গাইবান্ধার সুন্দরগঞ্জের ইউএনও আবুল ফয়েজ আলাউদ্দিন খানকে বরিশালের উজিরপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুর রাজ্জাককে সুন্দরগঞ্জে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান নুরুল আমিনকে ভোলা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল হুদা সিদ্দিকীকে পিরোজপুরের নাজিরপুর, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ইউএনও শাহনাজ দিলরুবা খানকে জেলা সদরে, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহবুবা পান্নাকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন জাহানকে মাদারীপুর সদর, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুরাইয়া পারভীন শেলীকে মানিকগঞ্জের ঘিওর, মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইয়াসমিন বেগমকে মেহেরপুর সদর, সিরাজগঞ্জের চৌহালীর ইউএনও গোকুল কৃষ্ণ ঘোষকে ঝিনাইদহের মহেশপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খালেদ হাসানকে ফেনীর পরশুরাম, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জিনাত আরাকে মানিকগঞ্জ সদর এবং ঢাকা এয়ার কোয়ালিটি প্রজেক্টের উপপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে খুলনার দাকোপের ইউএনও করা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জের ইউএনও মোফাজ্জল হোসেনকে চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর, টাঙ্গাইল দেলদুয়ারের ইউএনও সাইদুর রহমানকে লক্ষ্মীপুরের কমলনগর, টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেখা রাণী বালোকে জেলার দেলদুয়ার, সিলেট বিশ্বনাথের ইউএনও মাসুদ আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার, সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ফকরুল ইসলামকে বিশ্বনাথ, হবিগঞ্জের নবীগঞ্জের ইউএনও জহিরুল ইসলাম রোহেলকে সিলেটের গোয়াইনহাট, গোয়াইনহাটের ইউএনও জনেন্দ্র নাথ সরকারকে রাজশাহীর মোহনপুর, সুনামগঞ্জ দোয়ারাবাজারে বদলির আদেশাধীন ডিসিসি কর্মকর্তা রফিকুল আলমকে সুনামগঞ্জের ছাতক, সিরাজগঞ্জ শাহজাদপুরের ইউএনও ফরিদউদ্দিন আহমেদকে দোয়ারাবাজার, ঝালকাঠির রাজাপুরের ইউএনও মাহবুবুর রহমানকে শাহজাদপুর, ভোলার চরফ্যাশনের ইউএনও এসএম সেলিম রেজাকে ঝালকাঠির রাজাপুর, বরগুনার বামনার ইউএনও শাহাবউদ্দিন খানকে ভোলার চরফ্যাশন, কুমিল্লা তিতাসের ইউএনও আকবর আলীকে পাবনার সাঁথিয়া, সাঁথিয়ার ইউএনও ফারুক আহমেদকে দিনাজপুরের ঘোড়াঘাট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন আফরোজকে ময়মনসিংহ সদর, ময়মনসিংহ সদরের ইউএনও মো. ওয়ালিউল্লাহকে সাতক্ষীরার কালিগঞ্জ, যশোরের কেশবপুরের ইউএনও শহীদুল ইসলামকে জেলার অভয়নগর, অভয়নগরের ইউএনও আবুল হাসনাত লতিফুল কবিরকে কেশবপুর, খুলনার রূপসার ইউএনও তুলসী রঞ্জন সাহাকে দিনাজপুরের বীরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইউএনও হাবিবুর রহমানকে ফেনীর ছাগলনাইয়া, রংপুরের পীরগঞ্জের ইউএনও আজিজুল ইসলামকে বগুড়ার কাহালু, কাহালুর ইউএনও রেজানুর রহমানকে পীরগঞ্জ, নওগাঁর পত্নীতলার ইউএনও নাজমুস সাদাত সেলিমকে রাজশাহীর তানোর, তানোরের ইউএনও আবদুল মান্নানকে পত্নীতলা এবং বগুড়ার সারিয়াকান্দির ইউএনও এসএম ফেরদৌস আলকে বগুড়ার শেরপুরের ইউএনও করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে বদলির আদেশাধীন আবদুল ওয়াদুদকে ফেনীর দাগনভূঁইয়া, রংপুরের তারাগঞ্জের ইউএনও মনোজ কুমার রায়কে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার, নেত্রকোনার দুর্গাপুরের ইউএনও মোজাম্মেল হককে নারায়ণগঞ্জের আড়াইহাজার, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব আলতাফ উল আলমকে নড়াইলের কালিয়া, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব সিরাজুন নুর চৌধুরীকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ, সুনামগঞ্জ ছাতকের ইউএনও একেএম লুৎফর রহমানকে হবিগঞ্জ সদর ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ইউএনও মীর নজরুল ইসলামকে পঞ্চগড়ের বোদা উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
