২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে রোববার বিএনপির অবরোধ

বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিপীড়ন, বাড়ী-ঘর ভাংচুরের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপি রোববার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

জেলা বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা চালিয়ে মাটিরাঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুবদল নেতা ডাক্তার জসিম উদ্দীন, দিঘীনালা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, গুইমারার মোখলেছুর রহমান, খাগড়াছড়ি জেলা সদরের অশোক মজুমদার, সুধীর দে, মিজানুর রহমান, আব্দুল মান্নান, যুবদল নেতা মাহবুবুল আলম ও ছাত্রদল নেতা ফারুককে মারাত্মকভাবে আহত করে।

অবরোধ কর্মসূচির সমর্থনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শনিবার বিকেলে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান মিল্লাত, পৌর চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুবদল সভাপতি আব্দুস সালাম, সম্পাদক সাইদুল ইসলাম বাবুল, এম এন আবছার প্রমুখ।