২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন কমিশন নিরাপদ নয়’-মেয়র মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, “যার বাড়িতে অবৈধ অস্ত্র থাকে তার হাতে নির্বাচন কমিশন নিরাপদ হতে পারে না। প্রধান উপদেষ্টার পদত্যাগ এবং নির্বাচন কমিশন সংস্কার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে চট্টগ্রাম বন্দর অচল করাসহ বিদ্যুত, জ্বালানী তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে ১৪ দল আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

জনসভায় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ মান্নান,দক্ষিন জেলা আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, কেন্দ্রীয় জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদল প্রমুখ।

জনসভা থেকে মেয়র আগামী ২৬ নভেম্বর রাতে রওনা দিয়ে ২৭ নভেম্বর বঙ্গভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন বলে ঘোষণা দেন।

পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মেয়র বলেন, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে। এর আগে মেয়র দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সমবেত মুসল্লীদের মাঝে দেশ ও জাতির শান্তি কামনায় তবরুক হিসেবে ভুনা খিচুরি বিতরণ করেন।