২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদুদ ভূঁইয়াকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে অব্যাহতি

খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাবেক বিএনপি সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ ব্যাপারে আদেশ জারী করা হয়। অন্য এক প্রজ্ঞাপনে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে প্রেষণে কর্মরত যুগ্ম সচিব ফিরোজ কিবরিয়াকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ওয়াদুদ ভূঁইয়াকে অপসারণের জন্য দাবি জানিয়ে আসা হচ্ছিল। এ নিয়ে আন্দোলনও করা হচ্ছিল স্থানীয়ভাবে।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরীর সাথে সাক্ষাত করে তাকে অপসারণের দাবি জানান।

জোট সরকার দায়িত্ব হস্তান্তরের ২৫ দিন পর ওয়াদুদ ভূঁইয়াকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হলো।