১১ রাষ্ট্রদূতের সঙ্গে জলিলের বৈঠক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ১১টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন।
বিকেল ৫টা ২০মিনিটে তার গুলশানের বাড়ির এ বৈঠক শুরু হয়। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বৈঠক চলছিল।
চৌদ্দ দলের সমন্বয়ক জলিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করবেন বলে আশা করা হচ্ছে।
বৈঠকে যোগ দেওয়া রাষ্ট্রদূতরা হলেন, চীনের চাই জি, ভারতের সর্বজিৎ চক্রবর্তী, জাপানের মাসাইয়কি ইনোয়ে, উত্তর কোরিয়ার ক্যাং চ্যাং রওল, দক্ষিণ কোরিয়ার সিওং-উং পার্ক, মিয়ানমারের উ থেন মায়িন্ট, ব্রুনাইয়ের দাতো পাদুকা হাজি আব্দুল মোকতি বিন হাজি মোহাম্মদ দাউদ, ফিলিপাইনের নর্বে রতোর বাসিলিও, শ্রীলঙ্কার বাদিবেল কিষ্ণমূর্তি, থাইল্যান্ডের সুপথ চিত্রনুকরোহ ও ইন্দোনেশিয়ার ওয়ারমাস হাসান সুপুত্র।
