২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বুধবার আধাবেলা হরতাল

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল ও জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েলসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক লীগ বুধবার জেলায় আধাবেলা (ভোর ৬টা থেকে ২ টা পর্যন্ত) হরতাল ডেকেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

হরতালের সমর্থনে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতা-কর্মীরা বিকেলে শহরে বিক্ষোভ সমাবেশ করে।

পরে জেলা শ্রমিক লীগ কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতা অংক্যজাই মগ টকির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল আলম, আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, এসএম শফি, তপন কান্তি দে, কামাল উদ্দিন পাটোয়ারী, তাপস ত্রিপুরা, রিসোর্স চাক্মা, মংশেপ্রু চৌধুরী অপু ও অ্যাডভোকেট জ্ঞানজ্যোতি চাকমা।

উল্লেখ্য গত ১৯ নভেম্বর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল ও জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল স্থানীয় বিএনপির দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।