বঙ্গভবনের কাছে ককটেলসহ দু’জন গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের দক্ষিণ গেটের কাছে কালিবাড়ি এলাকা থেকে ককটেলসহ দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ রিপন (১৬) ও সাব্বির আলমকে (১৪) সোমবার বঙ্গভবনের দক্ষিণ গেটের সামনের রাস্তায় বোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা রাষ্ট্রপতির বাসভবনের দক্ষিণ গেটের সামনের রাস্তায় শক্তিশালী বোমা নিক্ষেপ করে। ওই ঘটনায় কেউ আহত হয়নি।
