সারা দেশে ৪ দলের মিছিল-সমাবেশ মঙ্গলবার
আওয়ামী লীগসহ ১৪ দলের অবরোধ কর্মসূচির নামে জনদূর্ভোগ, অর্থনীতি ধ্বংস, সন্ত্রাস, নৈরাজ্য, গণতন্ত্র ও নির্বাচনের জন্য হুমকি সৃষ্টির প্রতিবাদে চার দলের উদ্যোগে সারা দেশে মিছিল ও সমাবেশ করা হবে মঙ্গলবার।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, এই সমাবেশ ও মিছিল করা হবে দেশের প্রতিটি মহানগরী, জেলা ও উপজেলা সদরে ।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবারের কর্মসূচি সফল করার জন্য চার দলের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
