২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, আহত ১০

১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধে সিরাজগঞ্জে ছাত্রলীগ ও সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে সংঘর্ষে ও পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সোমবার ভোর ৬টা থেকে ১৪ দলের নেতা-কর্মীরা যমুনা সেতু পশ্চিম পাড়ের কড্ডার মোড়, কামারখন্দের পলাশডাঙ্গা নলকায়, হাটিকুমরুল রোড গোলচত্বর, চান্দাইকোনা এলাকায় অবরোধ সৃষ্টি করে। পলাশডাঙ্গা এলাকায় তিন শতাধিক বাস-ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। হাটিকুমরুল রোড গোল চত্বরে সাবেক এমপি আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শহরের প্রেসক্লাব চত্বরে ও বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে ১৪দলের নেতা-কর্মীরা পৃথক অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করে।

এেিদক দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার পিটিআই মোড় ও দত্তবাড়ি মোড় এলাকায় ছাত্রলীগের সঙ্গে সর্বদলীয় ছাত্র ঐক্য নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিচার্জে জেলা ছাত্রদল সভাপতি মির্জা মোস্তফা জামান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক আসলাম পারভেজ, বিশ্ববিদ্যালয় কলেজের প্রো-ভিপি রুমি, ছাত্রদল নেতা বাবু, জুয়েল, সেলিমসহ ১০ নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করায় প্রধান প্রধান মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।