২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষায়’ দেশময় গুজব

তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দুইটি মেডিকেল দল রোববার সকালে বঙ্গভবনে গেলে পুরো শহরে তার (রাষ্ট্রপতির) শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সোমবার সকালে বঙ্গভবনে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রবেশ করে।

সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা ডা. সুফিয়া রহমান বঙ্গভবনে যান। তিনি রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকও।

প্রায় একঘন্টা পর সুফিয়া বঙ্গভবন ত্যাগ করেন। এসময় সেনাবাহিনীর একটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। তবে বারবার চেষ্টা করেও বঙ্গভবন থেকে এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া হয়নি।

রাষ্ট্রপতির অসুস্থতার গুজব পুরো শহর হেয় দেশময় ছড়িয়ে পড়লে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসেও অনেকে ফোন করে এর সত্যতা জানতে চান। গুজব আরও ছড়িয়ে পড়ে যখন তত্ত্বাবধায়ক সরকারের নির্ধারিত কেবিনেট মিটিং এর সময়সূচি সকালের পরিবর্তে সন্ধ্যায় চলে যায়।

সোমবার দুুপুর পৌণে তিনটায় চ্যানেল আই বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানায়, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সাত সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এদিকে সচিবালয়ে উপদেষ্টা সুলতানা কামাল এর পাট ও বস্ত্র কক্ষে মন্ত্রণালয়ের কক্ষে চার উপদেষ্টা আকবর আলী খান, আজিজুল হক এবং সিএম শফি সামি এবং মাহবুবুল আলম মধ্যাহ্ন ভোজ করেছেন। এর পর সাংবাদিকরা রাষ্ট্রপতির স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করলে তারা বলেন, রাষ্ট্রপতির অসুস্থতা সম্পর্কিত কোনো খবর তারা জানেন না।

‘রুটিন চেকআপ’ এর পরে সাড়ে এগারোটার দিকে তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা মাহবুবুল আলম, সুলতানা কামাল এবং বিচারপতি ফজলুল হক বঙ্গভবনে যান।

এই তিন উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সাথে বৈঠক করে বৈঠকের ফলাফল নিয়ে কথা বলতে বঙ্গভবনে যান বলে জানান তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম।

গত ২৪ মে হৃদরোগে জটিল সমস্যার নিরসনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নেওয়া হয়। ৭৫ বছর বয়স্ক রাষ্ট্রপতি সেসময় বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন।