খালেদা জিয়ার সঙ্গে ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক সংকট উত্তরনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বনানাীর হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে শীর্ষস্থানীয় ব্যবাসায়ীদের একটি দল সাক্ষাৎ করে। সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া প্রমূখ।
ব্যবসায়ী দলে ছিলেন এফবিবিসিআই সভাপতি মীর নাসির হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, মঞ্জুর এলাহী, এম এ আউয়াল, এসএম ফজলুল হক প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ এর আগে চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে রাষ্টপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
