পাবনার ফরিদপুরে দুই দলই সমাবেশ করেছে অন্য জায়গায়
পাবনার ফরিদপুর উপজেলায় একই স্থানে ১৪ দল ও ৪ দলীয় জোটের জনসভা আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় কোনো দলই সেখানে সমাবেশ করতে পারেনি। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় দল শহরের বাইরে সমাবেশ করেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় ফুটবল মাঠে বিকেল ৩ টায় আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল এবং বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট জনসভা আহ্বান করে। এতে দু’দলের মধ্যে সহিংসতার আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এদিকে র্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলায় চতুর্থ দিনের মত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধের কারণে রাজধানীসহ সারাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী ও চাটমোহরে ট্রেন লাইন অবরোধ করে রাখায় সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
