২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল

কুমিল্লার লালমাই স্টেশনের আউটারে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার তিনটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রেলওয়ে সূত্র জানিয়েছে, পাহাড়িকা এক্সপ্রেস, কর্ণফুলি এক্সপ্রেস এবং মহানগর গোধূলীর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামগামী তেলবাহী ৯৭২ ট্রেনের দুটি বগি কুমিল্লার লালমাইয়ের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই বগি দুটি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ট্রেন যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি।

এ ছাড়া চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা, উদয়ন এক্সপ্রেস, বাহাদুরাবাদ এক্সপ্রেস লাইনে আটকা পড়ে আছে বলে জানা গেছে।