২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোখলেসুর রহমান চৌধুরী রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা

বঙ্গভবনের প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে তাকে দেয়া হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 12:01 AM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাষ্ট্রপতির দপ্তর থেকে অপসারণের জন্য বিএনপিবিরোধী রাজনীতিকদের দাবি জানানোর মুখে তাকে প্রেস উপদেষ্টা করা হলো।

সাবেক রাষ্ট্রপতি এলডিপি প্রধান বদরুদ্দোজা চৌধুরী বিএনপির মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক দিনকালের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে মোখলেসের অপসারণ দাবি করেন। কিছু দিন আগেও তিনি বাংলা দৈনিকটিতে রিপোর্টার হিসেবে কাজ করতেন।

১৪ দলীয় জোট নেতৃবৃন্দও তার অপসারণ দাবি করছে।

মোখলেসকে রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা করার ঘোষনা দেওয়া হয় সোমবার রাতে। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানায়, রোববারই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার নিয়োগ অনুমোদন করেন।