অবরোধে ঢাবিতে ক্লাস হয়নি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে অবরোধের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাশ হয়নি। ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতির হারও ছিলো খুবই কম।
দুপুর দুইটার দিকে মধুর ক্যান্টিনের পাশের ঝোপে একটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
এদিকে, বেলা ১২টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। সমাবেশে তারা ছাত্রলীগের যে কোন সহিংসতাকে মোকাবেলা করার ঘোষণা দেয়। ক্যাম্পাসে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে ছাত্রলীগই এর জন্য দায়ী হবে বলে ওই সমাবেশে ছাত্রদল হুমকি দেয়।
