পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
সুজানগরের দুলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনিকে (৪৫) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে রোববার।
পুলিশ জানায়, ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী তাকে তার ভিন্নাডাঙ্গি গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায় শনিবার রাত ১২টার দিকে। রোববার সকালে পুলিশ তার লাশ পাশের মাঠ থেকে উদ্ধার করে।
ধারনা করা হচ্ছে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুজানগর থানায় মামলা হয়েছে।
