আজিজকে অপসারণ না করলে সারাদেশ অচল করা হবে: সুরঞ্জিত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন কমিশন থেকে এমএ আজিজসহ অন্যান্য কমিশনারদেরকে অপসারণ করা না হলে সারাদেশ অচল করে দেওয়া হবে।
এগার দফা বাস্তবায়নের দাবিতে টাউন হলে শনিবার জেলা ১৪ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, সাবেক সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজি, সাবেক সচিব মোহাম্মদ আলী, সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. নূরুল ইসলাম, আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।
