কামাল সিদ্দিকীর প্রতিবাদ ও আমাদের বক্তব্য
“অযোগ্য লোকের কারণেই জোট সরকার ব্যর্থ ও বিপর্যস্ত হয়েছে” শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী।
তিনি বলেন, বিদ্যুৎ সংকট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশিত সাক্ষাতকারে উপস্থাপিত তথ্য “সত্য নয়” ও “অতিরঞ্জিত”।
শুক্রবার হাতে লেখা এক প্রতিবাদপত্রে সিদ্দিকী বলেন, “আমি শুধু বলেছি যে বিদ্যুৎ খাত সম্পর্কে আমার নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিলো তার সুপারিশমালা বাস্তবায়নের দায়িত্ব ছিলো বিদ্যুত বিভাগের এবং তারা যদি এই সুপারিশমালা ঠিকমতো বাস্তবায়ন করতো তাহলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এমনটি হতো না। এর বাইরে যা কিছূ ছাপানো হয়েছে তা আমি বলিনি এবং তা অতিরঞ্জিত ও অসত্য।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বক্তব্য
প্রতিবেদক সাক্ষাতকারটি রেকর্ডারে ধারণ করেছেন। সে সময় তিনি যা বলেছিলেন তাই প্রতিবেদনে লেখা হয়েছে।
