২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন ও টিটোর প্রতি সিপিবির শ্রদ্ধা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন ও শহীদ টিটো দিবসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্মৃতিস্তম্ভে সকাল ৮টায় ও সকাল সোয়া ৮টায় পুরানা পল্টনে শহীদ টিটো স্মরণে অস্থায়ীভাবে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয় বলে এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আহসান হাবিব লাবলু, অ্যাডভোকেট সোহেল আহমেদ প্রমুখ।