২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাডাঙ্গায় বিএনপির সাবেক সাংসদ ধাওয়া খেয়ে থানায়

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শুক্রবার দুপুরে বিএনপির সাবেক সাংষদ শাহ মো. আবু জাফর আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ধাওয়া খেয়ে স্থানীয় থানায় গিয়ে আশ্রয় নেন বলে জানা গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের ১০জন আহত হয়।

জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের বিএনপির সাবেক সাংসদ শাহ জাফর মাত্র ৪/৫ দিন আগে ভিয়েনায় একটি সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে আসেন। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে তিনি আলফাডাঙ্গা বাজারে গত সপ্তাহে বিএনপি অফিস ভাংচুরের ঘটনা দেখতে গেলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তাকে ধাওয়া করে। এসময় তিনি নিজেকে রক্ষা করতে আলফাডাঙ্গা থানায় আশ্রয় নেন। তবে দু গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়।