১৪ দলে যোগদানের সম্ভাবনা খতিয়ে দেখছে জাপা
জাতীয় পার্টির কয়েকজন নীতিনির্ধারক আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গত মঙ্গলবার রাতে জাতীয় পার্টির ৮জন নীতিনির্ধারক সাবেক চিফ হুইপ আব্দুস শহিদের শেরেবাংলা নগরের ন্যাম ভবনের বাসায় এ বিষয়ে আলোচনা করেন। সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, মো: মজিবর রহমান, হাফিজ উদ্দিন আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান, শাহ এমডি সোলায়মান আলম, মোহাম্মদ আলি সরকার এবং মতিউর রহমান।
বুধবার চিফ হুইপ আব্দুস শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি জাতীয় পার্টির নীতিনির্ধারকদের সাথে আলোচনা করেছি। তারা আমাকে বলেছেন, জাতীয় পার্টি চারদলীয় জোটে যোগ না দেওয়ায় তারা খুশি”।
তবে যোগাযোগ করেও জাতীয় পার্টির নীতিনির্ধারকদের কোন মন্তব্য পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ট কয়েকজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, তারা মঙ্গলবার রাতে আলোচনা সভায় বসেছিলেন।
বুধবার রাত ৭-৩০ পর্যন্ত তারা ন্যাম ভবনে অপর একটি বৈঠকে ছিলেন কিন্তু সেখানে হুইপ ছিলেন না।
চিফ হুইপ আব্দুস শহিদ বলেন, “জাতীয় পার্টি যদি ১৪ দলীয় জোটে আসতে চায় আমরা তাদের স্বাগত জানাবো। তবে তিনি আরও বলেন, “এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত ।”
