২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে হত্যার হুমকি দিলেন সাবেক সাংসদ সালাহউদ্দিন

বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ দায়িত্বরত হাবিলদারকে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বঙ্গভবনের কাছে মার্কেন্টাইল ব্যাংকের সামনে যানযটের কবলে পড়েন শত শত মানুষ। এসময় সালাউদ্দিন আহমেদও যানজটে আটকা পড়েন। এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদের গানম্যান গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক কনস্টেবলের সামনে পুলিশ সদস্য আফতাবের সঙ্গে তর্ক শুরু করেন। তিনি এসময় ওই সদস্যকে অস্ত্রের ভয় দেখান। পরে গাড়িতে বসে থাকা ডেমরার সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ বের হয়ে পুলিশের বুকে অস্ত্র ঠেকিয়ে ধরে হত্যার হুমকি দেন।

হাবিলদার আফতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “শত শত মানুষের সামনে সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ এবং তার গানম্যান আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন”।