২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাহলে বিচারপতি আজিজ মিথ্যে বলেছেন...’

সরাসরি না বললেও যা বলেছেন তাতে প্রধান নির্বাচন কমিশনারকে মিথ্যেবাদীই বলা হয়। উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেছেন বিচারপতি এম এ আজিজের সংগে সাক্ষাৎ প্রসংগে তিনি অন্তত মিথ্যে বলেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 11:45 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিচারপতি আজিজ সোমবার সাংবাদিকদের কাছে দাবী করেন কোন উপদেষ্টার সংগে তাঁর বৈঠক হয়নি। তাঁর এই বক্তব্য টেলিভিশনে প্রচারিত হয়েছে।

বুধবার সাবেক সেনাপ্রধান সাংবাদিকদের বলেন দু’জনেরই সত্যি বলার সুযোগ নেই।

“দু’জনেই সত্যি বলছেন না। আবার দু’জনেরই মিথ্যে বলতে পারেন না। আমি বলতে পারি আমি মিথ্যে বলছি না। আমি গিয়েছিলাম।”

গত শনিবার হাসান মশহুদ চৌধুরী প্রকাশ করেন যে তিনি দু’দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রপতির সামরিক সচিবকে সংগে নিয়ে বিচারপতি আজিজের বাড়িতে গিয়েছিলেন।