১০ নভেম্বর কামরাঙ্গীরচরে ১৪ দলের সমাবেশ
কামরাঙ্গীরচর থানার কুরারঘাট বালুর মাঠ এলাকায় ১০ নভেম্বর সমাবেশ করবে ১৪ দল।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা বলা হয়।
সমাবেশে ১৪ দলের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সমাবেশ সফল করতে বুধবার কামরাঙ্গীরচরে হাজী মো. সেলিমের সভাপতিত্বে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা হয়।
এতে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, নাঈম নোমান, আব্দুস সাত্তার মাসুদ, শাহজাহান ভূঁইয়া মাখন প্রমুখ।
