২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৬ যুবদল নেতা-কর্মী গুলিবিদ্ধ

সন্ত্রাসীদের গুলিতে ৬ যুবদল নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন রাজধানীর তাঁতীবাজারে সোমবার রাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, কোতয়ালী থানার তাঁতীবাজার বাসাবাড়ী লেনের মা মণি কনস্ট্রাকশনের সামনে রাত ১০ টার দিকে স্থানীয় যুবদল নেতা-কর্মীরা বসে ছিলেন। এমন সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছূঁড়লে ৬ জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলো কোতয়ালী থানা যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর যুবদলের (দক্ষিন) সহ-প্রচার সম্পাদক সাঈদ আহম্মেদ রানা (৩৫), মহানগর যুবদল সদস্য রেদওয়ান কুদ্দুস রাজু (৩০) এবং যুবদল কর্মী দীলিপ (৩০), মোঃ ডালিম (৩০), আতাউর রহমান (৩২) ও মিজানুর রহমান চুন্নু (৩০)।

এদিকে স্থানীয় বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, বসে গল্প করার সময় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তাদের গুলি করে পালিয়ে যায়।