বিটিভি, বেতারকে নিরপেক্ষ করতে তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাত
রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভি ও বেতারকে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করাসহ ১১ দফা দাবি আদায়ের জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের সাথে তার দপ্তরে সাক্ষাত করেছে সোমবার।
সে সময় কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নির্বাচন কমিটির প্রধান আবুল মাল আব্দুল মুহিত। অপর চার সদস্যের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর, সাবেক সচিব ফারুক চৌধুরী ও মোকাম্মেল হক।
সাক্ষাতকালে তাঁরা উপদেষ্টার কাছে তাঁদের দাবির সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন।
পরে উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, তাঁরা তাঁদের কথা বলতে এসেছেন, আমি তাঁদের কথা শুনেছি। তবে তাৎক্ষণিকভাবে কোন জবাব দেইনি।
কমিটির সদস্যরা বিষয়টি ১০ উপদেষ্টাকেই জানাবেন বলে উল্লেখ তিনি বলেন, সকলের মতামতের ভিত্তিতেই তাঁদের দাবিগুলো বিবেচনা করা হবে।
