২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বর জিয়ার মাজারে রাষ্ট্রপতি যাবেন না

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি ও অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন না। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সূত্র আরও জানায়, গত চার বছরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ রুটিন মোতাবেক বিভিন্ন দিবস উপলক্ষে শেরে বাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে পুস্পস্তবক ও পুস্পমাল্য অর্পণ করে এসেছেন। চার বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি জিয়ার মাজারে পুস্পস্তবক দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

তবে বঙ্গভবনের একটি সূত্র জানায়, ওই দিন বঙ্গভবনের মসজিদে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী জিয়ার মাজারে শ্রদ্ধা প্রদর্শণ না করায় দলের তরুণদের ক্ষোভের মুখে পড়েছিলেন।