২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের যোগ দেয়া নিয়ে শরীকদের সঙ্গে খালেদার বৈঠক

এরশাদের জাতীয় পর্টির চার দলীয় জোটে যোগ দেওয়া নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার হাওয়া ভবনে শরীক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চার দলীয় জোটে যোগদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

খালেদা জিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া, জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিজেপির নাজিউর রহমান মঞ্জুর, ডাঃ এমএ মতিন এবং ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতী ফজলুল হক আমিনী। এছাড়া বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন ও শামসুল ইসলাম।