৭ই নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি
আগামী ৭ই নভেম্বর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট।
শনিবার সকাল সাড়ে ১১টায় বিএনপির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকারের কর্তব্য ও সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরনে প্রতিটি ওয়ার্ডে ও সারা দেশে দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের আহ্বান জানানো হয়। একই সাথে ওই দিন মহানগরীতে আলোচনা সভার আযোজন করার কথা জানানো হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সারওয়ারী জাহান, খাজা শামসুন্নাহার, সেলিমা রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আমানুল্লাহ আমান প্রমুখ।
