২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বিভাগীয় কমিশনারসহ ২০ টি পদে রদবদল

দেশের ছয়টি বিভাগে বিভাগীয় কমিশনারসহ ২০ টি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে রদবদলের এ নির্দেশ জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

যেসব ক্ষেত্রে রদবদল করা হয়েছে সেগুলো হলো, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহফুজুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহফুজুল হককে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আজিজ হাসানকে সিলেটের বিভাগীয় কমিশনার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোখলেছুর রহমানকে খুলনা বিভাগীয় কমিশনার, গৃহায়ন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিজন কান্তি সরকারকে বরিশালের বিভাগীয় কমিশনার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যুগ্মসচিব আনিসুদ্দিন মঞ্জুরকে রাজশাহী বিভাগীয় কমিশনার,

ঢাকা বিভাগীয় কমিশনার আব্দুল বারীকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. মোসলেহউদ্দিনকে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল মালেককে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বরিশাল বিভাগীয় কমিশনার আবু তাহের খন্দকার মো. ইসমাইলকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট বিভাগীয় কমিশনার আব্দুল হাকিম মন্ডলকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফুল মকবুলকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,

সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব মীর সাখাওয়াত হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও আবুল কালাম আজাদকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোখলেসুর রহমানকে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. শাহজাহানকে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এএফএম রশিদুল হাইকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমানকে সরকারী যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. মাহফুজুল হককে বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াজেদ আলী খানকে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফুল মকবুল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার মো. মোসলেহউদ্দিনকে এর আগে বদলীর আদেশ দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে।