হাসিনার সাথে বীণাসিক্রির বিদায়ী সাক্ষাত
ভারতের বিদায়ী রাষ্ট্রদূত বীণা সিক্রি মঙ্গলবার কলেছেন, বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী ও স্থিতিশীল করে তোলার বিষয়টির সঙ্গে ঢাকা ও নয়াদিল্লী, উভয়েরই স্বার্থ জড়িত।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তাঁর সুধা সদনের বাড়িতে আধা ঘন্টার বৈঠক শেষে সিক্রি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত ব্যাপক মূল্য দিয়ে থাকে। এ ব্যাপারে নয়া দিল্লী যথেষ্ট সজাগও।
এই বৈঠককে সিক্রি বিদায়ী সাক্ষাত হিসেবে অভিহিত করেন। বুধবার তার বাংলাদেশ ত্যাগ করার কথা।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আচার-আচরণকে আমরা যথেষ্ট মূল্য থাকি। প্রতিবেশী হিসেবে দেশটির উন্নয়নের ওপড়ও নজর রেখে থাকি অত্যন্ত ঘনিষ্ঠভাবে। আমরা নিশ্চিত যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে প্রতিশ্র“তিবদ্ধ।
সাংবিধানিক রীতিনীতি অনুসরণ করে বাংলাদেশের জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন আযোজন করতে পারবে বলেও ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন।
