হাসিনার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।
বিরোধী দলের নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ সদস্যরা সোমবার সকাল থেকে হাসিনার বাসভবন ধানমণ্ডির সূধা সদনে অবস্থান নেয়।
এর আগে গত শুক্রবার (২৭ অক্টোবর) এসএসএফ-এর দুইটি দল হাসিনার ধানমন্ডির বাসভবন সূধা সদন পরিদর্শণ করে গেলেও সেদনি রাতেই হঠাৎ করে তাদের প্রত্যাহার করা হয়েছিল।
