‘যমুনা’ থেকে এসএসএফ প্রত্যাহার
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ থেকে রোববার রাতে বিশেষ নিরাপত্তা বাহিনীসহ (এসএসএফ) অতিরিক্ত পুলিশ ও বিডিআর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নতুন তত্ত্ববধায়ক সরকার প্রধানের ওই অতিথি ভবনে বাস করার কথা ছিল।
কিন্তু রোববার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্ববধায়ক সরকার প্রধানের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করায় এখন আর ওই অতিথি ভবন ব্যবহার করার প্রযোজন নেই। রাষ্ট্রপতি ও তত্ত্ববধায়ক সরকার প্রধান বঙ্গভবনেই বাস করবেন।
