সারাদেশের জনজীবন অচল
—আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের চলমান অবরোধ কর্মসূচির কারণে পুরো দেশের জল, স্থল ও রেলপথ এখন বন্ধ। কোথাও কোনো যানবাহন চলাচল না করায় লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পরিহবন ব্যবস্থায় এই অচলবস্থার কারণে রাজধানী থেকে সমগ্রদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। কাঁচামাল থেকে শুরু করে যেকোন ধরনের পণ্য আমদানী-রপ্তানি বন্ধ থাকায় দ্রব্য মূল্য বৃদ্ধিসহ জনজীবনে দুর্ভোগ নতুন মাত্রা পেয়েছে।
অঘোষিতভাবে সকল সরকারী-বেসরকারী সকল অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট এবং বাজার ব্যবস্থা বন্ধ থাকায় জনমনে আশংকা ও আতঙ্ক বিরাজ করছে বলে জানাগেছে।
রাজধানীর কোনো রাস্তায় বাস, অটোরিক্সা, ব্যক্তি মালিকানাধীন যানবাহনসহ কোন ধরনের যানবাহন চলাচল করেনি।
রাজধানীর সায়েদাবাদ, গাবতলি ও মহাখালি আন্তঃজেলা বাস টার্মিনালগুলোথেকে কোন বাস ঢাকা ছেড়ে যায়নি এবং দেশের এলাকাথেকেই কোন ধরনের বাস ঢাকায় পৌছেনি।
