সশস্ত্র ছাত্রদল কর্মীদের দখলে ঢাবি
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ছাত্রদলের দখলে। চারদলীয় জোট সরকারের শেষ মুহূর্তে দলের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে সারাদিনব্যাপী মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। ক্যাম্পাসে ৮টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুপুর দেড়টার দিকে ছাত্রদল মোটরসাইকেল বহর নিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। পরে দুপুর সাড়ে ৩টার দিকে ধানমণ্ডি আওয়ামী যুবলীগের মিছিল ক্যাম্পাস অতিক্রম করার সময় ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষ অন্তত ৮টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া আরও তিনটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
তবে ছাত্রদল দাবি করেছে যুবলীগের মিছিল থেকে তাদের উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়েছে।
