২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

চট্টগ্রামের বিভিন্ন স্থানে শনিবার আওয়ামী লীগ--বিএনপি সমর্থকদের পৃথক সংঘর্ষে জেলা পাবলিক প্রসিকিউটরসহ ২৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বিকেলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর অনুসারী বিএনপি কর্মীরা একটি মিছিল থেকে জেলা পাবলিক প্রসিকিউটর কফিল উদ্দিন চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তিনি বাঁশখালী উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

হামলার ঘটনায় তিনি বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

পিপি কফিল উদ্দিন নবগঠিত এলডিপিতে যোগ দিয়েছেন। এছাড়া তিনি আসন্ন সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে দলের  সম্ভাব্য প্রার্থী।

সন্ধ্যায় মীরেরসরাইয়ে আওয়ামী লীগ--বিএনপি সমর্থকদের অপর এক সংঘর্ষে ২০ জন আহত হন।

সংঘর্ষের তৃতীয় ঘটনাটি ঘটে দুপুরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায়। দুই দলের সমর্থকদের ওই সংঘর্ষে আরও চারজন আহত হন।

এছাড়া আওয়ামী লীগ সমর্থকরা বেলা সাড়ে ১২টার দিকে পটিয়া বিএনপির সভাপতি পৌরসভা চেয়ারম্যান নুরুল ইসলামের গাড়িতে পাথর নিক্ষেপ করে। এতে তার গাড়ির জানালা ভেঙ্গে যায়। তবে তিনি অক্ষত ছিলেন।