২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিএনপি নেতাদের বাড়িতে হামলা, সংঘর্ষ

আওয়ামী লীগ সমর্থকরা শনিবার কয়েকজন বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এছাড়া উভয় দলের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষও হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

জেলা আওয়ামী লীগের একটি বিশাল মিছিল বৈঠা, লগি ও লাঠি নিয়ে বেলা ১১টার দিকে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে আওয়ামী লীগের বিক্ষুদ্ধ কর্মীরা জেলা যুবদল সভাপতি মশিউর রহমান খান, জেলা কৃষক দল সভাপতি এস এম রব, জেলা বিএনপির সহ-সভাপতি এমএ রব ও আবদুর রশিদ চুন্নু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এদিকে দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহাংশু সরকার কুট্টি ও পৌর চেয়ারম্যান মোশতাক আহমেদের নেতৃত্বে পুরাতন আদালত মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপরদিকে দপ্তর বিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকরা বিএনপির পিনু-কুট্টি গ্র“পের ধাওয়া খেয়ে শেরে বাংলা সড়কে অবস্থান নিয়ে আছে। তারা সেখানে একটি সামবেশও করে।

এর আগে পৌর নিউমার্কেট চত্ত্বরে উভয় দল একই সময় সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি অফিস ভাংচুর করে উভয় দলের বিক্ষুদ্ধ কর্মীরা।

গলাচিপায় আওয়ামী লীগ কর্মীরা ছাত্র শিবির, যুবদল ও শ্রমিক দলের অফিস ভাংচুর করেছে। আগুন লাগিয়ে দিয়েছে বিএনপি নেতা সোহরাব হোসেনের বাসায়। বিএনপি কর্মীরাও আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে।