২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

বিএনপি শনিবার পল্টনে দলীয় কার্যালযের সামনে মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

মহাসমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

পল্টন পুলিশ ও বিএনপি সূত্র জানায়, মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সমাবেশ স্থলের আশপাশের বিশাল এলাকাজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে অসংখ্য মাইক স্থাপন করা হয়েছে। তৈরী করা হচ্ছে বিশাল মঞ্চ। পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার সদস্যদের পাশাপাশি শত শত দলীয় কর্মী সমাবেশ সফল করার জন্য শুক্রবার সকাল থেকেই মঞ্চ নির্মাণ ও এ সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছে।

এছাড়া র‌্যাব ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে। র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে ওই এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।

এর আগে বিএনপি পল্টন ময়দানে এই মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল। কিন্তু আগে থেকেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ একই স্থানে একই দিন মহাসমাবেশ করার ঘোষণা দেওয়ায় ব্যাপক গোলযোগের আশঙ্কায় বিএনপি তাদের অবস্থান থেকে সরে আসে।