২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের আধুনিক পৌর মার্কেটের সামনে শুক্রবার রাতে বোমা হামলায় নিহত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

রাত ৮টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগের একটি জঙ্গি মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে। এসময় আহত হন আরও ১০ জন।

জানা গেছে, রাত আটটায় আওয়ামী লীগ ও বিএনপির পৃথক দুটি মিছিল পৌর আধুনিক মার্কেটের সামনে এলে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে। এসময় পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমায় অ্যাডভোকেট হাবিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। বোমার স্পি­ন্টারের আঘাতে কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিসিা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।