তানোরে যুবদলের দুগ্র“পে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
রাজশাহীর তানোরে শুক্রবার সকালে যুবদলের দুগ্র“পের কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। গুরুতর আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, তানোরে উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদ ও জেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপুসহ আরও কয়েকজন নেতাকে তানোর কোতয়ালি থানায় দুঘন্টা অবরোধ করে রাখে।
শুক্রবার সকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদ্য বাতিল ঘোষিত তানোর থানা ও পৌর যুবদলের নেতা কর্মীরা স্থানীয় ডাকবাংলা মাঠে সমাবেশের আয়োজন করে। এ সময় ২০/২৫ জন বিএনপি অপর গ্র“প সমাবেশস্থলে উপস্থিত হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে থানার মোড়ে উভয় গ্র“পের দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়।
এক পর্যায়ে বিএনপি নেতা শীশ মোহাম্মদ ও যুবদল নেতা তপু তাড়া খেয়ে তানোর থানায় আশ্রয় নিলে তাদের দুঘন্টা অবরুদ্ধ করা অপর গ্র“পকে হটাতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
