সরকারি বাসা ছাড়ছেন মন্ত্রীরা
সরকারের মন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে সরকারি বাসা ছাড়তে শুরু করেছেন। শুক্রবার স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া দুপুরে তাঁর বেইলী রোডের সরকারি বাসভবন ছেড়ে গুলশানের ন্যাম অ্যাপার্টমেন্টের ভাড়া বাসায় উঠে গেছেন।
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার রাতে গুলশানে নিজ বাড়িতে উঠবেন বলে জানা গেছে। ইতিমধ্যে হেয়ার রোড, মিন্টু রোড়, বেইলী রোড়ের মন্ত্রীপাড়ায় অধিকাংশ মন্ত্রীদের সরকারি বাসা ও মন্ত্রীদের অ্যার্পার্টমেন্ট খালি হতে শুরু করেছে।
