খুলনা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে অগ্নিসংযোগ
খুলনা নগরীর শেরেবাংলা রোডে অবস্থিত বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার রাতে পৌনে দশটার দিকে ৭/৮জনের একটি দল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। তবে প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।
