২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির জরুরী বৈঠক এখনও চলছে

–বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির জরুরী বৈঠকটি এখনও চলছে। মাঝখানে কিছুক্ষণের জন্য বৈঠকটি মূলতবি করে মন্ত্রী ও সাংসদদের সঙ্গে দেশের ঊদ্ভূত পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার একটু পরে বসা এ বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৈঠক সূত্র জানায়, কর্নেল অলি আহমেদ ও একজন প্রতিমন্ত্রীসহ ১৩ জন সাংসদ পদত্যাগ করায় উদ্ভূত পরিস্থিতি ও ক্ষমতা  হন্তান্তর নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়।

এদিকে রাজধানীর বেইলী রোডে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী  আব্দুল মান্নান ভূঁইয়ার বাসায় মন্ত্রী ও সাংসদদের জরুরীভাবে তলব করা হলেও পরে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানান্তর করা হয়।