সমঝোতা না হওয়ায় উদ্বেগ
সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় দেশের বিশিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার বিকল্প নেই।
নফহবংি২৪,পড়স- এর পক্ষ থেকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শীর্ষ ব্যবসায়ী নেতা মীর নাসির হোসেন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈনুল হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দুই পক্ষ আপোসের পথে না গেলে পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠবে। তার পরিণতি কি হবে তা আমরা জানি না।’
তিনি বলেন, ‘‘আমরা চাইবো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। সাধারণ মানুষও এটা প্রত্যাশা করে।’’
অধ্যাপক চৌধুরী বলেন, ‘‘সংবিধান অনুযায়ী কেএম হাসানেরই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা। কিন্তু আমরা আশা করছি তিনি দেশের স্বার্থে অসম্মতি প্রকাশ করবেন। এটাই আমাদের শেষ ভরসা।’’
বাংলাদেশ বনিক সমিতি ফেডারেশনের সভাপতি (এফবিসিসিআই) মীর নাসির হোসেন কোনো সমঝোতা না হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন,‘‘দেশ এখন চরম সংকটে। ক্ষমতা হস্তান্তরের আর মাত্র দুই দিন বাকি। অথচ এর মধ্যে সমস্যার সমাধান না হলে দেশের সার্বিক পরিস্থিতির চরম অবনতি ঘটবে।’’
তবে তিনি মনে করেন তত্ত্ব¡াবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার প্রশ্নে প্রধান দুই রাজনৈতিক দল কঠোর অবস্থান নেয়ায় সংলাপে কোনো ফল আসছে না।
সাবেক মেজর জেনারেল মঈনুল হোসেন চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন,‘‘দুই দল সমঝোতায় না পৌঁছলে দেশের মঙ্গল হবে না। লাঠি, বৈঠা, লাঙ্গল, কোদাল নিয়ে মারামারি করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’’
সাবেক তত্ত্ব¡াবধায়ক উপদেষ্টা বলেন, “দুই দলের উচিত সংবিধানের মধ্যে থেকে সব বিরোধের মীমাংসা করা। সংবিধানতো প্রতিদিন তৈরি করা যায় না ।”
তিনি জানান, বিচারপতি কে এম হাসান যদি নিজে থেকে ‘অসম্মতি’ প্রকাশ না করেন তাহলে বিএনপি কি করবে?
