তিনদিনের সমাবেশ সফলে স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক প্রস্তুতি
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কার দাবিতে ঢাকার নূর হোসেন স্কোয়ারে ২৭, ২৮ ও ২৯ অক্টোবরের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম।
সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ছাড়াও সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, জাতীয় পরিষদ এবং ঢাকা মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
এতে প্রস্তুতি বিষয়ক পরামর্শ ছাড়াও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
