সোমবারই আরেকবার সংলাপে বসতে চেয়েছিলাম: জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সোমবারই তিনি আরেক দফা সংলাপে বসতে চেয়েও পারেননি।
এক প্রশ্নের জবাবে সোমবার সন্ধ্যায় আব্দুল জলিল নফহবংি২৪.পড়স কে বলেন, ‘আমি তো মান্নান ভূঁইয়া সাহেবের সঙ্গে সংলাপে বসতে চেয়েছি। কিন্তু উনি সময় দিতে পারেননি।’
সোমবার সকালে সংলাপে দেওয়া মান্নান ভূঁইয়ার প্রস্তাব সম্পর্কে প্রশ্ন করা হলে আব্দুল জলিল প্রসঙ্গটি এড়িয়ে যান।
সিনিয়র করেসপন্ডেন্ট কামরান রেজা চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো এ নিয়ে কথা বলার সময় আসেনি।’
তবে প্রস্তাব পাওয়ার বিষয়টি তিনি অস্বীকারও করেননি।
এদিকে মান্নান ভূইঁয়ার ঘনিষ্ট বিএনপির একটি সূত্র জানায়, আব্দুল জলিল টেলিফোনে মান্নান ভূঁইয়াকে সোমবার সন্ধ্যায় আরেক দফা সংলাপে বসার আহ্বান জানান। জবাবে মান্নান ভূঁইয়া তাকে বলেন, ঈদের ছুটির কারণে সংলাপের স্থান সংসদ ভবন বন্ধ হয়ে গেছে। তাছাড়া নিরাপত্তার বিষয়টিও আছে। মান্নান ভূঁইয়া তাকে ঈদের পর আগামী ২৭ অক্টোবর সংলাপে বসা যেতে পারে বলে জানিয়েছেন।
