২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার পাঠ: সর্বোচ্চ কঠোর শাস্তির সুপারিশ করা হলো

‘গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

‘কুখ্যাত’ সন্ত্রাসীদের গ্রেফতারের পর তাকে ‘ক্রসফায়ার’ এর নামে ঠাণ্ডা মাথায় হত্যার আগে এই একটি বাক্যের মাধ্যমেই অনুমতি নেওয়া হয় শীর্ষ র‌্যাব কর্মকর্তাদের কাছ থেকে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সংবিধান ও আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখিয়ে ‘সর্বোচ্চ শাস্তি’ অর্থাৎ মৃতুদণ্ডে দণ্ডিত করার সুপারিশ করেন সামরিক বাহিনী থেকে প্রেষণে আসা লে. কর্ণেল পদমর্যাদার ব্যাটালিয়ান প্রধানরা।

শুধু তা-ই নয়, হাতকড়া ও বুলেটপ্র“ফ জামা পরা অপরাধীকে হত্যার পর সমাজে এর কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেজন্য ছয় পাতার ওই প্রোফাইলে ‘সম্ভাব্য প্রতিক্রিয়া’ সংক্রান্ত একটি অনুচ্ছেদও যুক্ত করা হয়।

এতে লেখা থাকে, ‘উল্লিখিত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে উক্ত এলাকার ব্যবসায়ী মহলে বা সমগ্র রাজনৈতিক মহলে তেমন কোন উত্তেজনা বা বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। তবে বর্তমান বিরোধী দলে কতিপয় শীর্ষ ব্যক্তি এই বিষয়কে পুঁজি করে ফায়দা লুটার চেষ্টা করতে পারে’।

এই সুপারিশে র‌্যাব এর সর্বোচ্চ কর্তা স্বাক্ষর করলেই ‘ক্রসফায়ার’ এর নামে রাতের গভীরে নির্জন স্থানে হাত পা বেধে ঠাণ্ডা মাথায় গুলি করে মেরে ফেলা হয় র‌্যাব কথিত ‘সন্ত্রাসী'কে।

‘ক্রসফায়ার’ এর পর বুলেটপ্র“ফ জ্যাকেট পরা লাশ এর গায়ে বিধে থাকে  একাধিক ঘাতক বুলেট।

অভিযুক্ত হাইপ্রোফাইল সন্ত্রাসীদের ‘ক্রসফায়ার’ এর আগে র‌্যাবের তৈরি করা ‘তদন্ত প্রতিবেদন’ এর একটি অনুলিপি হাতে পেয়ে নফহবংি২৪.পড়স এ বিশেষ প্রতিবেদন তৈরি করেছে।

র‌্যাব সূত্র জানায়, ভয়ঙ্কর অপরাধীদের গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী তার (অভিযুক্তর) ক্রাইম প্রোফাইল সংশ্লিষ্ট বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হয় চূড়ান্ত অনুমতির জন্য। প্রোফাইলের শেষে মন্তব্যের জায়গায় লেখা থাকে ‘সর্বোচ্চ শাস্তি গ্রহণের সুপারিশ করা হলো’।

সর্বোচ্চ শাস্তির অর্থ কী? এই প্রশ্নের জবাবে র‌্যাবের এক শীর্ষ কর্মকর্তা অপকটে বললেন, ‘ক্রসফায়ার’।

চূড়ান্ত অনুমোদনের ধারাবাহিকতার শীর্ষে রয়েছেন র‌্যাবের মহাপরিচালক । তাঁর অনুমোদনের ঘন্টা কয়েকের মধ্যেই কার্যকর করা হয় ‘ক্রসফায়ার’।

আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন নফহবংি২৪.পড়স এর সংগ্রহ করা  র‌্যাবের তৈরি করা  প্রোফাইলই প্রমাণ করে র‌্যাব বিনা বিচারে মানুষ হত্যা করছে।

‘এটা আইনের সম্পূর্ণ লঙ্ঘন। র‌্যাব বা পুলিশের এ ধরণের কোন সুপারিশ করার কোনই এখতিয়ার নেই’ ব্যারিষ্টার মাহমুদ বলেন।

‘যতো কঠিন অপরাধই কেউ করুন না কেনো সেই অপরাধীদের সব অপরাধ তদন্ত করে তাকে বিচারের হাতে তুলে দিতে হবে। বিচারের মালিক আদালত। র‌্যাব নয়’।

২০০৬ সালে রাষ্ট্রপতির সর্বোচ্চ পদক (পিপিএম) পাওয়া সাতজন র‌্যাব কর্মকর্তার মধ্যে একটি মিল রয়েছে। পুরস্কৃৃত কর্মকর্তাদের নেতৃত্বাধীন বাহিনীর লোকের হাতে ধৃত এক বা একাধিক সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরদিন ‘ক্রসফায়ার’ এ পড়ে মারা গেছে। 

র‌্যাব-২ এর উপপরিচালক লে. কমান্ডার মোস্তফা কামাল রশীদের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছিল যশোরের অহিদুল ও আপন শেখকে, র‌্যাব-৭ এর ক্যাপ্টেন তারিক রহমান খানের নেতৃত্বে চট্ট্রগামের শীর্ষ সন্ত্রাসী গিয়াস হাজারিকা, র‌্যাব-৭ এর লে. এটিএম শাহীন পারভেজের নেতৃত্বে হাটহাজারীর গিট্টু নাসির, র‌্যাব-৪ এর ক্যাপ্টেন এস এম সাজ্জাদ হোসেনের নেতৃত্বে তপু, রাজিব, নাজিউর রহমান ওরফে নাইজ্যা, ফালাইন্যা, সেকা এবং গ্রেনেড নজরুল, র‌্যাব-৬ এর ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে বরিশালের সন্ত্রাসী হাচান ফকির, র‌্যাব-৭ এর সাবেক পরিচালক লে. কর্নেল (বর্তমানে কর্নেল) কাজী এমদাদুল হক এর নেতৃত্বে চট্টগ্রামের আহমদ্যা বাহিনীর প্রধান আহমদ্যাসহ সাতজন, র‌্যাব-৩ এর ক্যাপ্টেন মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদের নেতৃত্বে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) নেতা মোফাখখর ।

গ্রেফতার করা সবাই পরে ‘ক্রসফায়ারে’ মারা যায়।

পিপিএম পদক প্রাপ্তি উপলক্ষ্যে প্রকাশিত পুলিশ সপ্তাহ-২০০৬ ম্যাগাজিনে ওইসব ‘কুখ্যাত’ সন্ত্রাসীদের ধরার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে এই সাত কর্মকর্তাকে। অবশ্য অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে এসব কর্মকর্তার অবদানের কথাও বলা হয়েছে।

র‌্যাব এর তৈরি করা সন্ত্রাসীর প্রোফাইল ও পুলিশের করা প্রোফাইল তুলনা করলেও ঠাণ্ডা মাথায় খুনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। পুলিশের তৈরি করা প্রোফাইলে ‘সর্বোচ্চ শাস্তি’ বা ‘সম্ভাব্য প্রতিক্রিয়া’ সংক্রান্ত কোনো অুনচ্ছেদ নেই। 

সন্ত্রাস দমনের নামে ‘সর্বোচ্চ শাস্তি’ নিশ্চিত করার প্রতিটি ঘটনার পর র‌্যাবের একটি সংবাদ বিজ্ঞপ্তি পৌঁছে যায় সংবাদ মাধ্যমগুলোতে। শুধু ঘটনাস্থল আর অভিযুক্তের নাম-ঠিকানা-বয়স নাম বদলে দিয়ে তাতে লেখা থাকে, ‘পালাতে গিয়ে লাইন অব ফায়ার’ এ পড়ে নিহত হয়েছে ওই সন্ত্রাসী।

সরকারি শীর্ষপদে আসীন নামপ্রকাশে অনিচ্ছুক অপরাধ বিশেষজ্ঞরা বলেন, একজন সন্ত্রাসীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হলে সেই সন্ত্রাসীই শুধু শেষ হচ্ছে না, সেই সাথে শেষ হচ্ছে অপরাধ জগত সম্পর্কে সে যা জানে সবটুকু।

র‌্যাব এর মহাপরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

রোববার র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মাহবুবুল আলম মোল্ল¬াকে ‘ক্রসফায়ার’ এর আগে ‘ক্রাইম প্রোফাইল’ তৈরি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ ধরনের প্রোফাইল তৈরির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, সাধারণত কোন অপরাধীর প্রোফাইল তৈরী করেন সংশি¬ষ্ট ব্যাটালিয়ন প্রধানগণ। তাকে গ্রেফতারের পর তার অপরাধের ধরণ বুঝানোর জন্যই ‘সুপারিশ’ এর অনুচ্ছেদে তার (গ্রেফতারকৃত) বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে মন্তব্য করেন অধিনায়ক (সিও)গণ।

সব ধরনের অপরাধীর ক্ষেত্রেই এই সুপারিশ প্যারা সংয্ক্তু থাকে বলে কর্ণেল মোল্ল জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো-’এ ধরনের মন্তব্যে সাধারণত অপরাধের ধরণ সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে চেষ্টা করা হয়। 

রোববার সন্ধ্যায় কর্ণেল মোল্ল¬বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে ফোন করে বললেন ‘সুফিয়ান, আপনি র‌্যাব এর তৈরি করা অপরাধীর যে প্রোফাইল সংগ্রহ করেছেন তার অনুলিপি আমাকে দিতে পারবেন? আমার সন্দেহ হচ্ছে এই প্রোফাইল কে তৈরি করলো”।