২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ ব্যর্থ হলে সরকারই দায়ি থাকবে: হাসিনার হুঁশিয়ারী

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, চলমান সংলাপ ব্যর্থ হলে ও সংঘাতের দিকে দেশ এগিয়ে গেলে তার জন্য সরকারই দায়ি থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এগারো দিনের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে সোমবার দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হাসিনা সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে।

তিনি বলেন, একটি মাত্র লোকের (কে এম হাসান) জন্য সরকার দেশকে সংঘাতের দিকেঠেলে দিচ্ছে। বিস্তারিত কোন কিছু উল্লেখ না করে তিনি বলেন, যদি কোন কিছু ঘটে তাহলে সরকারই দায়ি থাকবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেন না। কেননা তিনি নিরপেক্ষ ব্যক্তি নন। সংবিধান অনুযাযী কেবলমাত্র নির্দলীয় ব্যক্তিই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

সাবেক প্রধান বিচারপতিকে বিএনপি নেতা হিসেবে অভিহিত করে হাসিনা বলেন, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। রাজনৈতিক বিবেচনায় বিএনপি সরকারই তাকে নিয়োগ দিয়েছিল।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমাদের কোন কিছুই করার প্রয়োজন নেই, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে জনগণই তাদের শাস্তি দেবে।