২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে শহরে সম্মিলিত নাগরিক আন্দোলনের উদ্যোগে  বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন উপজেলার  নারী-পুরুষসহ নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি চলে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

‘বিচারপতি কে এম হাসান আরেকবার বিব্রত হয়ে দেশ বাঁচান এবং সিইসি এম এ আজিজ পদত্যাগ করে দেশ বাঁচান’ লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমবেত কয়েক হাজার মানুষ স্টেশন রোড থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত  এ মানববন্ধন কর্মসূচি পালন করে। সে সময় জনতা ব্যাংকের মোড়, সুপার মার্কেটের সামনে এবং ভাঙ্গা রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সম্মিলিত নাগরিক আন্দোলনের শরীক সংগঠনগুলো হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা পরিষদ, এডাব, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।